Blogs

The Future Foundation School এর সঙ্গে আমার পরিচয় বিগত ১৫/১৬ বছর ধরে। যখন আমার বড় কন্যাকে ক্লাস সেভেনে এই স্কুলে ভর্তি করেছিলাম তখন থেকেই এই স্কুলের সঙ্গে আমার সখ্য।  

ঋষি অরবিন্দ এবং মা এর নীতি নিয়মকে গভীর ভালোবাসায় আত্মস্থ করে পরবর্তী প্রজন্মের মধ্যে তা জারিত করার যে প্রচেষ্টা এই শিক্ষা প্রতিষ্ঠান বছর বছর ধরে চালিয়ে যান সেটিই আমাকে প্রথম আকৃষ্ট করেছিল আমার সন্তানদের সঠিক শিক্ষায় সঠিক রুচিবোধের ছত্রছায়ায় বড় করার ক্ষেত্রে।  

পড়াশোনায় সর্ব ভারতীয় ক্ষেত্রে নিয়মিত ভাল ফল করার পাশাপাশি এই প্রতিষ্ঠানের যে সাংস্কৃতিক পরিমণ্ডল তা আমাকে অভিভূত করেছে বরাবরই। পরিবারগতভাবে বাংলায় সংস্কৃতিচর্চার একজন সক্রিয় সদস্য হিসেবে সন্তানদের বেড়ে ওঠার একটা সুস্থ পরিবেশ দেওয়ার তাগিদে তাই এই প্রতিষ্ঠানেরই দ্বারস্থ হয়েছি বরাবর। 

পড়াশোনা ও শিল্প সংস্কৃতি চর্চার পাশাপাশি এই প্রতিষ্ঠানের আরও একটি উদার দিক হল বৃদ্ধাশ্রমের মানুষদের শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে কিছুটা আনন্দে রাখার কথা ভাবা এবং সেই কর্তব্যবোধের বীজ ছাত্র ছাত্রীদের মধ্যে রোপণ করা ছোট থেকেই। সমাজ সংস্কারের এই দিকটিও আমাকে তাই টেনেছে বারবার। 

তাই সব মিলিয়ে আমার দুই কন্যা মেঘলা ও ইদা তাদের একাডেমিক ক্যারিয়ার এর ভিত্তি যে এখান থেকেই শুরু করতে পেরেছে তাতে আমি, একজন মা হিসেবে, গর্বিত। 

বিদীপ্তা চক্রবর্তী (মা)